Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা আর নেই 
Thursday July 18, 2024 , 3:21 am
Print this E-mail this

বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন

নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন অ্যাডভোকেট সিগমা হুদা আর নেই। বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ঢাকায় ইউনাইটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অ্যাডভোকেট সিগমা হুদা প্রয়াত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী। নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির পক্ষ থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। সিগমা হুদার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ৭৯ বছর বয়সী সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন। ২০০৪ সালে মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পেয়েছিলেন সিগমা হুদা।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং