Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নতুন জীবনে পদার্পণ জয়ের, চাইলেন দোয়া 
Friday January 13, 2023 , 8:37 pm
Print this E-mail this

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার বিয়ের আকদ্ সম্পন্ন

নতুন জীবনে পদার্পণ জয়ের, চাইলেন দোয়া


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নতুন জীবনে পদার্পণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। বিয়ে করেছেন তিনি। স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জয়ের বিয়ের আকদ্ সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম কাঁকন ভুঁইয়া। তিনি রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নিজের বিয়ে নিয়ে আল-নাহিয়ান জয় বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। যে ক্যাম্পাসে আমার দীর্ঘ শিক্ষাজীবন-রাজনৈতিক জীবন অতিবাহিত করেছি সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে খুবই খুশি। আমরা সকলের কাছে দোয়া চাই। যেন সুখ-শান্তিতে বসবাস করার পাশাপাশি আগামীতে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। আল নাহিয়ান খান জয় ২০১৮ সালে গঠিত কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পদ হারালে কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হন জয়। ২০২২ সালে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে তার স্থলাভিষিক্ত হন সাদ্দাম হোসেন।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২