Current Bangladesh Time
শনিবার মে ৯, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধর্মের নামে সমাজ বিভাজনকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে : রহমাতুল্লাহ 
Friday May 8, 2026 , 11:17 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ

ধর্মের নামে সমাজ বিভাজনকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে : রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের টিয়াখালী সাগরদী সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বার্ষিক কীর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এসময় রহমাতুল্লাহ বলেন, ধর্মের নামে সমাজ বিভাজনকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ধর্মের নামে সমাজকে বিভক্ত করে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল একটি অপশক্তি। কিন্তু জনগণ নির্বাচনের মাধ্যমে সেই অপশক্তিকে প্রতিহত করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে এবং এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বরিশাল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কুন্ডু মুখার্জী, ২৬ নং ওয়ার্ড পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক পরিক্ষিত গাইন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক সোলায়মান, বরিশাল মহানগর বিএনপির নেতা নুরুল মোমেন কোটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুস সাকিব, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন হাওলাদার, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার মোল্লা, জুলাই যোদ্ধা, ২৬ নং ওয়ার্ড শ্রমিক দল নেতা রাসেল ভূঁইয়া, পূজা উদযাপন কমিটির সদস্য পার্থ বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন, জুয়েল তালুকদার এবং যুবদল নেতা আরিফ হোসেনসহ অন্যান্যরা।




Archives
Image
ডাকবাংলো দখল করে রাজাপুর থানার ওসির বসবাস, জনমনে ক্ষোভ
Image
বরিশালের আকাশে রহস্যময় আলোর ঝলক
Image
নিখোঁজের ৯ দিন পর সেই স্কুলছাত্রী মুনিরার খোঁজ মিলেছে
Image
বরিশাল নগরীতে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Image
বরিশালের প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টু আর নেই