Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
Friday March 28, 2025 , 1:31 pm
Print this E-mail this

এর উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। কয়েক মিনিট স্থায়ী এই ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ থেকে জানা গেছে, আজ দুপুর ১২টা ২ মিনিটে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকেও তা অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী