|
দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘বাংলার যেসব মডেল, সেলেব আর অভিনেত্রীর রোজগার শরীর বেচে’! এটি একটি সংবাদের শিরোনাম! বাংলাদেশের তারকাদের ছোট করে কাণ্ডজ্ঞানহীন এই সংবাদটি ছেপেছে ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘এই সময় ডটকম’। কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী এই পত্রিকাটি প্রায় সময়ই গুজব-গুঞ্জনের সংবাদ ছেপে সমালোচনার শিকার হয়। এটাকেই তারা নিজেদের পাঠকপ্রিয়তার যোগ্যতা করে নিয়েছে। অপেশাদারিত্বের চরম নমুনা বহুবার প্রকাশ করেছে ‘এই সময়’। যার কারণে পত্রিকাটি নিজের দেশের পাঠকদের কাছেই নিন্দিত। তবে লক্ষ্য করা গেছে, বাংলাদেশ নিয়ে ‘এই সময়’র বিশেষ বাজে মনোভাব রয়েছে। এর আগে নানা ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে মনগড়া তথ্যে সংবাদ প্রকাশ করে এ দেশের ক্রিকেটকে হেয় করার অপচেষ্টা চালিয়েছে। উসকানি দিয়েছে উগ্রবাদের। এবার তারা ছোট করার জন্য বেছে নিল বাংলাদেশের শোবিজের স্বনামধন্য একঝাঁক তারকাকে। প্রভা, নোভা, ইভা রহমান, চৈতী, বিন্দু, তিন্নি, মিম, শখ, সারিকা, মিলা, মেহজাবীনের মতো প্রতিষ্ঠিত তারকাদের দেহ ব্যবসায়ী স্বীকৃতি শিরোনাম করে সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদের প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের শোবিজ সংশ্লিষ্টরা। পত্রিকাটি উল্লিখিত তারকাদের নাম দিয়ে তাদের অনলাইন ভার্সনে লিখেছে, এরা বিভিন্ন সময় সেক্স স্ক্যান্ডালে জড়িয়েছেন। যদিও তার কোনো প্রমাণ দিতে পারেনি। বিভিন্ন সময় অনলাইনে ছড়ানো নানা গুজব-গুঞ্জনকে সূত্র করেই শিরোনামে তারকাদের ‘দেহ ব্যবসায়ী’ বলে দাবি করা হয়েছে।
Post Views: ০
|
|