Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘দেবী’ নিয়ে মধ্যপ্রাচ্যে জয়া আহসান 
Sunday February 17, 2019 , 7:22 pm
Print this E-mail this

‘দেবী’ নিয়ে মধ্যপ্রাচ্যে জয়া আহসান


বিনোদন ডেস্ক : ‘দেবী’এবার মুক্তি পাচ্ছে মধ্যপ্রাচ্যে। ২১ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমানের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে তা নিশ্চিত করেছে মিডিয়া মেজ। মধ্যপ্রাচ্যে ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে প্রতিষ্ঠানটি। মিডিয়া মেজের ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিন রহমান রিয়াসাত জানান, আরব আমিরাতে দুবাইয়ে ভিওএক্স ডেইরা সিটি সেন্টার, নভো ড্রাগন মার্ট টু, শারজাহর নভো মেগা মল, ভিওএক্স শারজাহ সিটি সেন্টার, আবুধাবির ভিওএক্স ম্যারিনা মল, আল আইন শহরের আল আইন মলে প্রদর্শিত হবে ‘দেবী’। এছাড়া ওমানের রুইয়ি শহরের সিটি সিনেমা, সালালাহের সিটি সিনেমা, সোহারের সিটি সিনেমা, সুরের সিটি সিনেমা এবং বাহরাইনের মানামা শহরে প্রদর্শিত হবে ‘দেবী’। মিডিয়া মেজের উদ্যোক্তা আহমেদ ইখতিয়ার আলম পাভেল জানান, ‘দেবী’ নিয়ে মধ্যপ্রাচ্যের বাংলা ভাষাভাষী দর্শকদের আগ্রহ দেখার মতো। তাদের আগ্রহকে সম্মান জানাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই জনপ্রিয় চলচ্চিত্র মধ্যপ্রাচ্যে মুক্তি দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।ছবির প্রযোজক ও নায়িকা জয়া আহসান বলেন, ‘মিসির আলি, রানু, নীলু, আনিস, আহমেদ সাবেতরা এখন মধ্যপ্রাচ্যে যাচ্ছে। বিষয়টি সত্যিই ভালো লাগার মতো। দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ প্রবাসী বাংলাদেশিরা যেভাবে সবাই আমাদের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন, আশা করি মধ্যপ্রাচ্যেও তার ব্যতিক্রম হবে না।’ হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন জয়া আহসান। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জয়া আহসানের সি-তে সিনেমা। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ