মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত একটানা চার বারের সংসদ সদস্য তিনি। হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম মেয়র। জনপ্রিয় এই ব্যক্তি মজিবর রহমান সরোয়ার দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন। পর পর দুটি নির্বাচনে জামানত হারিয়ে জনপ্রিয়তা থেকে ছিটকে পড়েছেন তিনি। তবে দলীয় নেতাকর্মীর দাবী বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক। ২০১৮ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধাণে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নির্বাচিত হন। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা প্রতীক নিয়ে এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার পান ১৩ হাজার ১৩৫ ভোট, যা মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের চেয়ে কম। ফলে সিটি কর্পোরেশন নির্বাচনে জামানত হারান সরোয়ার! ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বরিশাল-৫ আসনে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম নির্বাচিত হয়েছেন। কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম নৌকা প্রতীক নিয়ে দুই লাখ পনের হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার পান ৩১ হাজার ৩৬২ ভোট, যা মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের চেয়ে কম। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জামানত হারান সরোয়ার। বরিশাল সিটি কর্পোরেশন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়ে জনপ্রিয়তা শূণ্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছেন বিএনপি প্রার্থীরা।