Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দিনে হাজারেরও বেশি লোক খাইয়ে গৌতম কুমারের বিশ্ব রেকর্ড 
Wednesday May 29, 2019 , 11:07 am
Print this E-mail this

দিনে হাজারেরও বেশি লোক খাইয়ে গৌতম কুমারের বিশ্ব রেকর্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একদিনে এক হাজারেরও বেশি লোককে খাওয়ান হায়দ্রাবাদের গৌতম কুমার। একদিনে এতো লোক খাইয়ে এ অসম্ভবকে সম্ভব করে বিশ্বরেকর্ড গড়লেন গৌতম কুমার। তিনি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সার্ভে নিডি’-এর প্রতিষ্ঠাতা। রোববার তার লক্ষ্যই থাকে তিন জায়গায় লোক খাওয়ানোর। হায়দ্রাবাদের তিন জায়গায় খাইয়ে এমন অনন্য কৃতিত্ব অর্জন করেছেন কুমার। প্রথমে তিনি খাওয়ান গান্ধি হাসপাতালে। তারপরে তিনি খাওয়াতে যান রাজেন্দ্রনগরে। শেষ যান চৌতুপ্পালের আম্মা নানা অনাথ আশ্রমে। এক দিনে হাজারেরও বেশি লোক খাওয়ানোর রেকর্ড গড়েন গৌতম। ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের পুরস্কার গৌতমের হাতে তুলে দিয়েছেন সংস্থার ভারতীয় প্রতিনিধি কে ভি রামন রাও। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার প্রতিনিধি টি এম শ্রীলতা। সংবাদমাধ্যমকে এক সাক্ষাতকারে গৌতম জানান, ‘নিরন্ন মানুষদের মুখে অন্ন তুলে দেয়ার লক্ষ্য নিয়েই ২০১৪ সালে সার্ভ নিডি স্বেচ্ছাসেবী সংস্থার জন্ম। পাঁচ বছরে সংস্থায় মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা ১৪০ জন। ২০১৪ সাল থেকে না খেতে পাওয়া মানুষদের মুখে জোগাচ্ছে সংস্থা। এখন আমি একাই দিনে হাজারেরও বেশই লোককে খাওয়াতে পারি। এটাই আমার গর্ব। এভাবেই রেকর্ড গড়েছি। রেকর্ড গড়ার জন্য গিনেস বুকও আমায় প্রশংসাপত্র দিয়েছে। আমাদের সংস্থার একমাত্র লক্ষ্য দেশের একজন মানুষও যেন না খেতে পেয়ে মারা না যান। যারা নিরন্ন তাদের পাশে আমরা আছি। এখন সরকার আমাদের আর্থিক অনুদান দিলেই আমরা আরও বেশি সংখ্যক নিরন্ন মানুষের কাছে পৌঁছোতে পারবো।’

সূত্র : এনডিটিভি




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং