Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দাদীর সাথে অভিমান করে পিরোজপুরের কাউখালীতে এক স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা 
Wednesday July 8, 2020 , 5:02 pm
Print this E-mail this

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের

দাদীর সাথে অভিমান করে পিরোজপুরের কাউখালীতে এক স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দাদীর সাথে অভিমান করে পিরোজপুরের কাউখালীতে ইসরাত জাহান (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়। নিহত ইসরাত জাহান উপজেলার সোনাকুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা। সে রঘুনাথপুর ই জি এস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাএী। নিহতের পিতা শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে ঘরের কাজ করা নিয়ে ইসরাতকে তাঁর দাদী বকাঝকা করে। এতে সে দাদীর সাথে অভিমান করে ঘরে রাখা বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পরে। ঘটনার সময় আমি ও আমার স্ত্রী কাজের জন্য বাড়ীর বাহিরে ছিলাম। মেয়ের বিষপানের সংবাদ পেয়ে বাড়ীতে এসে তাঁকে কাউখালী হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই ইসরাত মারা যায়। কাউখালী থানার ওসি মো: নজরুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মঙ্গলবার (৭ জুলাই) ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা