প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন
Wednesday December 4, 2019 , 2:19 pm
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ভোট গণনা শেষ হলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)’র এই নতুন কমিটি আন্তরিক অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়েছে-জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী নির্বাচিত হওয়ায় জাতীয় সাংবাদিক ক্লাব বিজয়ী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন-জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী রেজা (দোজা), যুগ্ম সাধারণ আকলিমা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক আল-মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম সাগর প্রমুখ। বিবৃতিদাতারা বলেন-নির্বাচিত কমিটি আগামীতে সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের জন্য কাজ করে যাবেন। তারা বিজয়ীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।