Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ 
Monday December 23, 2019 , 1:16 pm
Print this E-mail this

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হঠাৎ করেই অন সাইড অব ভাইরাস অ্যাটাক করে তাকে। বাম চোখে ও কপালে দেখা যায় এই ভাইরাসের লক্ষণ। এরপর ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। বেশি অসুস্থ হয়ে পড়লে এটিএম শামসুজ্জামানকে শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেঝো মেয়ে কোয়েল। এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান বলেন, বর্তমানে তার অবস্থা আগে থেকে কিছুটা ভালো। একটু একটু কথা বলতে পারছেন। কিন্তু চলাফেরা করতে পারছেন না। এদিকে এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরিও স্ট্রোক করে কয়েক দিন থেকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন। ধারণা করা হচ্ছে মেয়ের অসুস্থতার খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই গুণী অভিনেতা। কোয়েল বলেন, ‌আমার বড় বোন কস্তুরি স্ট্রোক করেছেন। শুক্রবার রাতে তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। সকালে বাড়িতে ফিরে দেখি বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। চলাফেরা করতে পারছেন না। কথা বলতে পারছেন না। দ্রুত দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের পরামর্শে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয় বাবাকে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার