আটককৃত জুয়েল রানাকে আসামী করে থানায় একটি প্রতারনা মামলা দায়ের
ডিবি পুলিশ পরিচয়ে পিরোজপুরের কাউখালীতে চাঁদাবাজি, যুবক আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির কালে মো: জুয়েল রানা (২৮) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক জেলার সদর উপজেলার কুমিরমারা গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে। শনিবার পুলিশ তাকে কাউখালীর বেকুটিয়া ফেরীঘাট এলাকা থেকে আটক করেছেন। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমিন জানান, ওই দিন ওই যুবক বেকুটিয়া ফেরিঘাট এলাকায় গাড়ির সিরিয়াল ব্রেক করে গাড়ি প্রতি ৮০০ থেকে ২৫০০ টাকা চাঁদা নিয়ে গাড়ি ফেরীতে ওঠার সুযোগ করে দেন। এ সময় বিষয়টি তার দৃষ্টিগত হলে তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে সাংবাদিক পরিচয় দিয়ে একটি কার্ড দেখান। এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জন রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত জুয়েল রানাকে আসামী করে থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন।