Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিবিতে ‌‘টর্চার সেল’, সেনাবাহিনীর অভিযানে মিললো ১৩ লাখ টাকা! 
Wednesday August 7, 2024 , 11:49 pm
Print this E-mail this

সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা

ডিবিতে ‌‘টর্চার সেল’, সেনাবাহিনীর অভিযানে মিললো ১৩ লাখ টাকা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (৭ আগস্ট) বিকেল থেকে ছড়িয়ে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আটক অনেকেই থাকতে পারেন। এমন তথ্যে অনেক স্বজন ডিবি কার্যালয়ের গেটে ভিড় জমান। পরে সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা। কার্যালয়ের ডিবিপ্রধানের ভবনের নিচতলায় দেখা যায়, মানুষদের ধরে এনে আটকে রাখার কয়েকটি কক্ষ। সেখানে গিয়ে ঘোষণা দেওয়া হয় কেউ যদি আটকা থাকেন তবে সাড়া দেন; সেনাবাহিনী আপনাদের উদ্ধার করতে এসেছে। তবে সেখানে কেউ সাড়া দেয়নি। অর্থাৎ সবগুলো কক্ষ ছিল ফাঁকা। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি সাংবাদিকদের জানান, তাকে একসময় ডিবি ধরে এনে এই কক্ষে আটকে রাখে। উলঙ্গ করে নির্যাতন করে মেয়েদের সামনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। পরে ডিবি অফিসের একটি কক্ষের আলমারি খুলে পাওয়া যায় ১৩ লাখ নগদ টাকা। স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বান্ডিলে ৮ লাখ, একটি বান্ডিলে ৩ লাখ ও আরেকটি বান্ডিলে ২ লাখ টাকা পাওয়া যায়। ডিবির মতিঝিল বিভাগের সুজা নামের একজন এসআই আলমারির ড্রয়ার খুলে টাকাগুলো নিজের বলে দাবি করেন। তিনি সাংবাদিকদের জানান, এই টাকা তার। তিনি ব্যাংক থেকে উঠিয়ে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে তিনি টাকাগুলো নিতে বুধবার (৭ আগস্ট) ডিবি কার্যালয়ে যান। পরবর্তীতে টাকাগুলো নিয়ে তিনি বেরোতে পারেননি।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক