Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির চার থানার ওসিকে বদলি 
Tuesday October 8, 2024 , 3:07 pm
Print this E-mail this

ম্যানেজমেন্ট-২ শাখার এক প্রজ্ঞাপনে

ঝালকাঠির চার থানার ওসিকে বদলি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। সোমবার (অক্টোবর ৭) পুলিশ হেডকোয়ার্টার ঢাকা পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান।অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত দায়িত্বে) শাহজাদা মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৪২ জন পুলিশ পরিদর্শককে বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে ঝালকাঠি সদর থানার ওসি মো: শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং কাঁঠালিয়া থানার ওসি মো: নাসির উদ্দিন সরকার ও নলছিটি থানার ওসি মো: মুরাদ আলীকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।




Archives

Image
বরিশাল সদর হাসপাতালে নারী দালালদের দাপট, চিকিৎসা নিতে এসে নাকাল রোগীরা
Image
‘আলহাজ্ব নুরুল আমিন’, সাধারণ মানুষের কাছে যিনি ‘আমিন চেয়ারম্যান’ নামে পরিচিত
Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে সংহতি সমাবেশ
Image
বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি