Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ২৩, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন 
Wednesday May 3, 2023 , 10:49 pm
Print this E-mail this

দৈনিক গাউছিয়া পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করেন

ঝালকাঠিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে, স্থানীয় দৈনিক গাউছিয়া পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, অনুষ্ঠানে সভপতিত্ব করেন দৈনিক গাউছিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত এবং অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা এ সময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা, সাংবাদিক আল-আমিন তালুকদার । অনুষ্ঠানে ঝালকাঠিতে কমর্রত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের সর্বাত্বক সহযোগিতা রয়েছেন বলে জানান। পরবর্তিতে সাংবাদিকগণ যাতে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারে এ জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।




Archives

Image
বরিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
Image
বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Image
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা