Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে বিএনপির সমাবেশে লাঠিপেটা, আহত ১০ 
Monday December 18, 2017 , 7:11 pm
Print this E-mail this

সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছত্রভঙ্গ করে দেয়া হয়

ঝালকাঠিতে বিএনপির সমাবেশে লাঠিপেটা, আহত ১০


ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় শহরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আটক করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া দাবি করেন, সকাল থেকেই ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ এসে বেরিকেট দিয়ে রাখে। নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বেলা ১১টার সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ কার্যালয়ের সামনে আসলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, ছাত্রদল নেতা জাহিদ হোসেন, ইয়াসিন আরাফাত মিঠু, বারেক হোসেন, মো. মঈন, শ্রমিক দল নেতা ফারুক হোসেন, মো. মামুনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। পুলিশ চলে গেলে দলীয় কার্যালয়ের সামনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। সেখান থেকে একজনকে আটক করা হয়।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক