Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে বিএনপির মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ শাহজাহান ওমর 
Thursday December 5, 2024 , 7:49 pm
Print this E-mail this

বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়

ঝালকাঠিতে বিএনপির মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ শাহজাহান ওমর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিরুজুল ইসলাম রাসেল তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার (ডিসেম্বর ৫) বিকাল ৩টায় ব্যারিস্টার এম শাহজাহান ওমরসহ অন্য আসামিদের প্রিজনভ্যানে করে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আদালতের এজলাসে তোলা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো: রাসেল, তাওহীদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সুমনকে হাজির করা হয়। ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এর আগে, গত ২১ নভেম্বর সকালে ব্যারিস্টার এম শাহাজাহন ওমরের গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি রাজাপুর থানায় মামলা করতে যান। দুপুরে কাঁঠালিয়া বিএনপি অফিসে হামলা-মারধরের ঘটনায় শাহাজাহান ওমরকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।মামলার তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দীন কবির বলেন, ‘রাজাপুরের একটি বিস্ফোরক মামলায় পুলিশ দৃশ্যত গ্রেফতারের (শ্যোন অ্যারেস্ট) আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা আদালতকে বলেছি, ঘটনার দিন ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন।’




Archives

Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!