Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জয় হোক মানবতার, জয় হোক পিরোজপুর কাউখালীর ইউএনও খালেদা খাতুন রেখা’র 
Tuesday August 18, 2020 , 1:37 pm
Print this E-mail this

মৃত দিনমজুর সোহাগের পরিবারের কাছে নানা উপহার সামগ্রী পৌঁছে দেন ইউএনও খালেদা খাতুন রেখা

জয় হোক মানবতার, জয় হোক পিরোজপুর কাউখালীর ইউএনও খালেদা খাতুন রেখা’র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি আবাসন প্রকল্পে বসবাসরত মৃত: দিনমজুর সোহাগের দুই সন্তান ও স্ত্রীর জন্য কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা ওই পরিবারের কাছে একটি সেলাই মেশিন, ২টি ছাগল, ৬০ কেজি চাল, বাচ্চাদের জন্য শিশু খাদ্যসামগ্রী ও সোহাগের বাবা, মায়ের জন্য শাড়ি, লুঙ্গি পৌঁছে দেন। সোমবার বিকালে আমরাজুড়ি গ্রামে আবাসন প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ সামসুদ্দোহা চাঁন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবীর, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু ওই পরিবারের কাছে যান। উল্লেখ্য, মৃত: সোহাগ কাউখালীর পশ্চিম আমরাজুড়ি গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি আবাসন প্রকল্পে স্ত্রী, ছোট দুটি সন্তান নিয়ে বসবাস করতেন। সোহাগ পেশায় একজন দিনমজুর ছিলেন। গত এক বছর যাবত কিডনি রোগে অসুস্থ হয়ে গত ৩১ জুলাই তিনি মারা যান।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক