Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জুবায়ের গিনেস বুকে রেকর্ড গড়ায় বরিশাল জেলা প্রশাসনের সংবর্ধনা 
Thursday August 6, 2020 , 5:08 pm
Print this E-mail this

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক’র ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মাননা

জুবায়ের গিনেস বুকে রেকর্ড গড়ায় বরিশাল জেলা প্রশাসনের সংবর্ধনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) এর শিক্ষার্থী আশিকুর রহমার জুবায়ের ফুটবল নৈপূন্য দেখিয়ে গিনেস বুকে রেকর্ড গড়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তার অফিস কক্ষে আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা প্রদান করেন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক তাকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। এছাড়াও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপহার ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মো: হুসাইন আহম্মেদ, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমূখ।

পরে জুবায়ের তার ফুটবল নিয়ে নৈপুণ্য প্রদর্শন করেন। গত ৩০ জুলাই দুপুরের পর থেকে জুবায়েরের ফুটবল প্রেমে আলোচিত হচ্ছে বিশ্বব্যাপী। কেননা ঐদিনই ঝালকাঠি শহরের মসজিদ বাড়ি রোডের বাসিন্দা ঠিকাদার জালাল আহম্মেদের বাড়িতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে চিঠি আসে। সেখানে জালাল আহম্মেদের ছেলে আশিকুর রহমান জুবায়েরের বিশ্বজয়ের স্বীকৃতিপত্র। চিঠিতে লেখা নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে ৬৫ বার বল নিক্ষেপ ও ধরে ফেলে বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন বাংলাদেশের জুবায়ের। সেই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া এবং খবরের শিরোনামে। তারপর থেকেই অভিনন্দন বার্তায় ভাসছেন জুবায়ের।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি