Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে আওয়ামী লীগের শোভাযাত্রা 
Thursday December 22, 2022 , 1:51 pm
Print this E-mail this

আগামীতে একটি দ্রুত স্মার্ট বাংলাদেশ দেশবাশিকে উপহার দেওয়ার দাবী নেতৃবৃন্দের

জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে আওয়ামী লীগের শোভাযাত্রা


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় (২২তম) সম্মেলন সফল ও সার্থক করার শুভেচ্ছা জানিয়ে পানি সম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র সমর্থনে আওয়ামী লীগের এক অংশ নগরীতে বিশাল-শো ডাউন র‌্যালি করেছে। বৃহস্পতিবার (ডিসেম্বর ২২) সকাল ১১ টায় নগরীর জিলা স্কুল মোড় প্রাঙ্গন থেকে মহানগর যুব লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান খান মামুনের নেতৃত্বে এ শো-ডাউন র‌্যালি বের করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন-বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, বিসিসি কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, শরীফ মোঃ আনিছুর রহমান, ফরিদ আহমেদ, জিয়াউর রহমান বিপ্লব, জাহিদুর রহমান রুবেল, এনামুল হক বাহার, জাহিদুর রহমান রুবেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের শুভেচ্ছা র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সিটি কর্পোরেশন ভবন মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মাহমুদুর রহমান খান মামুন দলীয় নেতৃবৃন্দকে বলেন, আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আমাদের জননেত্রী ও জাতীর জনকের কণ্যা জননেত্রী শেখ হাসিনা পূণরায় দলের সভানেত্রীর দায়ীত্ব গ্রহণ করার মধ্যে দিয়ে আগামীতে একটি দ্রুত স্মার্ট বাংলাদেশ দেশবাশিকে উপহার দেওয়ার দাবী জানান।একই সময় মামুন বরিশাল সদর সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের হাতকে আরো শক্তিশালি করার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকাতলে থেকে কাজ করার আহবান জানান।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা