Current Bangladesh Time
রবিবার মে ৩১, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছদ্মবেশে বরিশাল বিআরটিএ অফিসে দুদকের হানা, দালালের কারাদণ্ড 
Wednesday May 7, 2025 , 4:47 pm
Print this E-mail this

দুদকের ছদ্মবেশী কর্মকর্তার কাছে দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা দাবি

ছদ্মবেশে বরিশাল বিআরটিএ অফিসে দুদকের হানা, দালালের কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছদ্মবেশে বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে সঞ্জীব কুমার দাস (৪৪) নামে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার (মে ৭) দুপুরে বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশনের একটি দল অভিযান করে ওই দালালকে আটক করে। পরে তাকে কারাদণ্ড দেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রবিউল হাসান ভূঁইয়া। সঞ্জীব কুমার দাস নগরীর ৮ নং ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে। অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা। অভিযান পরিচালনাকারী দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেয়া হয়। এ অভিযোগে বিআরটিএ বরিশাল সার্কেল অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদকের ছদ্মবেশী এক কর্মকর্তার কাছে দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ২১ হাজার টাকা দাবি করেন আটক দালাল। পরে ঘটনাস্থলে উপস্থিত দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত আটক দালাল সঞ্জীব কুমার দাসকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। দুদক পরিচালক আরও বলেন, এই দালাল চক্রের সাথে উক্ত অফিসের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
Image
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ
Image
বরিশালে ১১ নেতাকর্মী গ্রেপ্তারের পর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নগরীতে ছাত্রলীগের মিছিল
Image
বিসিসির ভাল্ব অপারেটর আর নেই : সিটি প্রশাসকের শোক
Image
হাঁচির সময় মুসলিমরা কেন “আলহামদুলিল্লাহ” বলে?