Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত না : স্বাস্থ্যমন্ত্রী 
Friday March 1, 2024 , 1:18 pm
Print this E-mail this

যতজন মারা গেছে সবাই শ্বাসনালী পুড়ে মারা গেছে

চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত না : স্বাস্থ্যমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জন হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ১২ জন। এদের মধ্যে কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তিরত রোগীদের দেখে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ভবনটিতে বদ্ধ অবস্থা তৈরি হয়েছিল। এই অবস্থায় সেখানে অতিরিক্ত ধোয়া ও তাপে কেউই শ্বাস নিতে পারছিলেন না। তাই যতজন মারা গিয়েছেন সবাই শ্বাসনালী পুড়ে মারা গিয়েছেন। যারা চিকিৎসাধীন আছেন তারা কেউই শঙ্কামুক্ত নন। তিনি বলেন, অনেক সকালে প্রধানমন্ত্রী ফোন দিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছেন। সবার চিকিৎসার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। এদিকে নিহতদের দাফন কাফনে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আর আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার