Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ১০, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চার দফা দাবিতে বরিশালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি 
Monday December 1, 2025 , 5:47 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের দিকে তাকিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ শিক্ষা কর্মকর্তাদের

চার দফা দাবিতে বরিশালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চার দফা দাবিতে সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি শুরু করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। হঠাৎ করে বন্ধ করা হয়েছে স্কুলের পরীক্ষা। বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা।

সোমবার সকাল থেকে বিদ্যালয়ে কর্মবিরতি শুরু করে শিক্ষকরা। তারা জানান, ৪ দফা দাবিতে তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদ বিসিএসের আওতাভুক্ত করে গেজেট প্রকাশ, শুন্য পদে নিয়োগ পদোন্নতি পদায়ন, বকেয়া টাইমস্কেল তিন কর্মদিবসের মধ্যে প্রদান ও সহকারী শিক্ষকদের তিনটি ইনক্রিমেন্ট দিয়ে গেজেট প্রকাশ। প্রথম দফায় তারা তিনদিনের কর্মবিরতির কথা জানিয়েছেন। এর মধ্যে দাবী না মানলে কঠোর কর্মসূচি পালন করা হবে। এদিকে এবিষয়ে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন শিক্ষা কর্মকর্তা।




Archives
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ
Image
হোটেলে ইয়াবা সেবন, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল!
Image
বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা