Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড় 
Wednesday March 4, 2026 , 3:31 pm
Print this E-mail this

ঘটনার প্রতিবাদে মানববন্ধন, আজীবন বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈকে নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তূর্যের ল্যাপটপ ও ফোনে ছাত্রীদের এক হাজারের বেশি ব্যক্তিগত ও আপত্তিকর ছবি পাওয়া গেছে। বুধবার (মার্চ ৪) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অভিযুক্তের আজীবন বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিক্ষার্থীরা। জানা যায়, গত মঙ্গলবার (মার্চ ৩) রাতে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ছবি তোলার সময় তূর্য হাতেনাতে ধরা পড়েন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তার ফোন ও ল্যাপটপ তল্লাশি করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। গত চার বছর ধরে ল্যাবে প্রাকটিক্যাল ক্লাসসহ বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের পোশাকের অসতর্ক মুহূর্তের ছবি তুলে আসছিলেন তিনি। এসব ছবি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পেনড্রাইভ ও ইমেইল ব্যাকআপে ফোল্ডার আকারে সাজিয়ে রাখা হয়েছিল। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় যেখানে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে সহপাঠীর এমন বিকৃত মানসিকতা আমাদের আতঙ্কিত করে তুলেছে। অভিযুক্ত এই বিপুল পরিমাণ ছবি কোনো পর্নোগ্রাফি সাইটে বা ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখার দাবি রাখে। ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল বডি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। যেহেতু আমাদের পর্যাপ্ত সাইবার ইনস্ট্রুমেন্ট নেই এবং ছবিগুলো ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, তাই আমরা বিষয়টি অভিজ্ঞ কোনো আইনি সংস্থাকে হস্তান্তরের চিন্তাভাবনা করছি। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, অভিযুক্ত তূর্য বাড়ৈ বর্তমানে প্রক্টর অফিসে রয়েছেন এবং তাকে নিয়ে গভীর তদন্ত করছেন প্রক্টরিয়াল টিম।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার