Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গভীর সমুদ্রে জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ 
Saturday November 29, 2025 , 11:41 pm
Print this E-mail this

এ সময় জাহাজের কর্মীরা অন্তত তিন মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন

গভীর সমুদ্রে জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া অতিক্রম করে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। হঠাৎই একটি লাইটার জাহাজের ডেকে লাফিয়ে ওঠে তিন মণ ইলিশ। শনিবার (২৯ নভেম্বর) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে আসছিল কয়লাবাহী লাইটার জাহাজটি। জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন সেই সময় জাহাজের ডেকে ইলিশ উঠার দৃশ্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। তিনি বলেন, এমন অভাবনীয় দৃশ্য আগে কখনো দেখেননি। জানা গেছে, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূর বঙ্গোপসাগরে ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’ নামের লাইটার জাহাজটির দুই পাশ ঘিরে হঠাৎই ছোট ইলিশ লাফাতে শুরু করে। মুহূর্তেই সেগুলো জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজের কর্মীরা অন্তত তিন মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন। বাকিগুলো আবার সাগরে পড়ে যায়।




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম