Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট 
Wednesday April 3, 2024 , 7:37 pm
Print this E-mail this

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কোন কারণ জানা যায়নি

খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : খুলনার রূপসায় সালাম জুটমিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তার কাছে অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি। খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো: আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে মোট ১৬টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা