Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কিংবদন্তি গানের স্রষ্টা কর্তা শচীন দেব বর্মনের জন্মদিন আজ 
Thursday October 1, 2020 , 4:02 pm
Print this E-mail this

শচীন দেব বর্মণের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লায়

কিংবদন্তি গানের স্রষ্টা কর্তা শচীন দেব বর্মনের জন্মদিন আজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গানের আঙিনায় সবাই তাকে ‘শচীন কর্তা’ বলে ডাকেন সম্মান করে। তার হাত ধরে যেমন এসেছে অসংখ্য কালজয়ী গান তেমনি তিনি গড়ে তুলেছেন এই উপমহাদেশের অনেক বিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালককে। ভারতীয় সংগীতে তিনি স্রষ্টার মতো। আজ শচীন দেব বর্মনের জন্মদিন। এই কিংবদন্তির এবার ১১৪তম জন্ম বার্ষিকী পালিত হচ্ছে। শচীন দেব বর্মণের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লায়। তিনি ত্রিপুরার চন্দ্রবংশীয় রাজ পরিবারের সন্তান। ১৯২০ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। এরপর ১৯২২ সালে ওই কলেজ থেকে আইএ পাস করেন। ১৯২৫ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এ পাশ করেন তিনি। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণের কাছে প্রথম সংগীতে শিক্ষা নেন। এরপর তিনি ১৯৩২ সাল থেকে কলকাতা বেতার কেন্দ্রে গান গাওয়া শুরু করেন এবং অতি দ্রুত লোকজ এবং ধ্রুপদী সংগীতের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ১৯৩৪ সালে তিনি সমগ্র ভারত গানের সম্মেলনে যোগ দেন এবং সেখানে তিনি একটি গান পরিবেশন করে সকলের দৃষ্টি কাড়েন। এর পরের বছরই তিনি কলকাতা সঙ্গিত সম্মেলনে স্বর্ণপদক জিতেন। শুরু হয় শচীন দেব বর্মনের রাজকীয় উত্থান। শচীন দেব বর্মণ তার সংগীত জীবনে অসংখ্য গানের সুর করেছেন, যার অধিকাংশ গানই লতা মঙ্গেশকর, মান্না দে, কিশোর কুমার, মো: রফি ও আশা ভোসলের মতো কিংবদন্তি শিল্পীদের গাওয়া। তিনি প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রের সংগীত পরিচালনাও করেছেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা