Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা দুর্যোগ মোকাবেলা করেই আমাদের আজ টিকে থাকতে হবে : শ ম রেজাউল করিম 
Thursday April 23, 2020 , 7:39 pm
Print this E-mail this

করোনা রোগীদের জন্য একটি অ্যাম্বুলেন্স ও ডাক্তারদের জন্য একটি মাইক্রোবাস ও একটি গাড়ি অনুমোদন দিচ্ছে সরকার

করোনা দুর্যোগ মোকাবেলা করেই আমাদের আজ টিকে থাকতে হবে : শ ম রেজাউল করিম


নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে তার প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে সরকার। যাতে একজনও অনাহারে না থাকে। এই ক্রান্তিকাল আমাদের কাছে নতুন না। ইতিপূর্বে আমাদের দেশে নানা রকম দুর্যোগ এসেছে। সব দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই করোনা দুর্যোগ মোকাবেলা করেই আমাদের আজ টিকে থাকতে হবে। আজ বৃহস্পতিবার পিরোজপুর পৌর এলাকার রামকৃষ্ণ মিশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে কামার কুমার তাঁতী, জেলে, হরিজন, নরসুন্দর, শাঁখারি, সৎকারকারী, ঋষি ও স্বর্ণ কারিগরদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনায় এই মহামারি থেকে আত্মরক্ষার জন্য সব ব্যবস্থা সেখানে রয়েছে। সকলকে স্বাস্থ্যবিধিকে দায়সারাভাবে অনুসরণ করলে হবে না। স্বাস্থ্যবিধি শতভাগ অনুসরণ করতে হবে। মন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে রমজানকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের ১৫ হাজার পরিবারকে রমজানের ইফতারি খাদ্য সামগ্রী সহয়তা করার ঘোষণা দেন। এ ছাড়া সরকারের পক্ষ থেকেও খাদ্য সহয়তা অব্যাহত আছে বলে জানান। পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি করোনা রোগীদের জন্য একটি অ্যাম্বুলেন্স ও ডাক্তারদের জন্য একটি মাইক্রোবাস ও একটি গাড়ি সরকার অনুমোদন দিয়েছে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন-পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো: হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডি চরণ পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা