Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা উপসর্গ নিয়ে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মৃত্যু 
Tuesday June 16, 2020 , 1:37 pm
Print this E-mail this

মরদেহ তাঁর গ্রামের বাড়ি বরগুনার তালতলিতে দাফন করা হবে, মঙ্গলবার তাঁর মৃত্যু হয়

করোনা উপসর্গ নিয়ে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান (৪৯) মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বরিশাল শেবাচিম হাসপাতাল সূত্রে, গত ৬ জুন (শনিবার) এবিএম খলিলুর রহমানের জ্বর ও কাশি হয়। পরে রোববার (৭ জুন) তিনি বরিশালে ডাক্তার দেখাতে আসেন। এরপর তাঁর শরীরিক অবস্থার অবনতি হলে গত দুইদিন আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ভোলা জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান বলেন, এবিএম খলিলুর রহমানের মৃত্যুতে আমরা ভোলা জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা শোকাহত। মরদেহ তাঁর গ্রামের বাড়ি বরগুনার তালতলিতে দাফন করা হবে। ভোলার সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী বলেন, প্রাথমিক শিক্ষা অফিসের সকলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে আলাপ করে করোনা টেস্ট করা হবে।এবিএম খলিলুর রহমান এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তাঁর বড় ছেলে মেডিকেলে পড়াশুনা করছেন। আর মেয়ে এইচএসসি পরীক্ষার্থী। তিনি ২০১৪ সালে ভোলার লালমোহনে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই বছরেই তিনি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত ভোলায় কর্মরত ছিলেন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!
Image
বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ
Image
বরিশালে আ.লীগের সাবেক এমপি তালুকদার মো: ইউনুসের জামিন
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা