Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার 
Wednesday December 18, 2019 , 1:14 pm
Print this E-mail this

কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার


মুক্তখবর বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের বাবা হলেন, জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার স্ত্রী মডেল-অভিনেত্রী তানিয়া হোসাইন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দু’জনই সুস্থ আছে বলে জানিয়েছেন বাপ্পা। এদিকে, জন্মের আগে থেকেই আদরের এই ছোট্ট সোনামণির নামও ঠিক করে রেখেছিলেন এই তারকা দম্পতি। পারিবারিকভাবে মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। অন্যদিকে বন্ধু মহলে নতুন অতিথির নাম রাখা হয়েছে বাপ্পা মজুমদারের জনপ্রিয় গান ‘পরী’ অনুসারে পরী। বাপ্পা মজুমদার বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। সবার দোয়া ও আশীর্বাদে মেয়ে ও মা দু’জনেই সুস্থ আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত বছর ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান হয় বাপ্পা মজুমদার ও তানিয়ার। আর জুন মাসে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ