Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি, জানা গেল নাম 
Tuesday April 8, 2025 , 4:17 pm
Print this E-mail this

প্রজ্ঞাপনে বলা হয়, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে

এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি, জানা গেল নাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির প্রজ্ঞাপনে জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন-ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) খোন্দকার নজমুল হাসানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রুহুল আমিনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলামকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের টিআর পদে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী