Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার প্রসেনজিতের সঙ্গে জয়ার জুটি 
Tuesday September 17, 2019 , 8:56 pm
Print this E-mail this

এবার প্রসেনজিতের সঙ্গে জয়ার জুটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কলকাতার নির্মাতা অতনু ঘোষের নির্মিতব্য ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জয়া আহসান। ছবিতে তার সঙ্গে জুটি বাঁধছেন প্রসেনজিৎ। সম্প্রতি এমনই জানিয়েছেন অতনু ঘোষ। এ প্রসঙ্গে অতনু ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘রবিবার’ নির্মাণ করতে যাচ্ছি। এই ইচ্ছাটা আমার অনেক দিনের ছিল। বিশেষ করে জয়া আহসানকে নিয়ে যখন ‘বিনিসুতোয়’ ছবিটির শুটিং করছিলাম তখন এই ইচ্ছাটা আরো মাথাচাড়া দিয়ে ওঠে। গত মঙ্গলবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলন প্রসেনজিৎ, জয়া আহসান ও অতনু ঘোষ। সেখানেই ছবিটি নিয়ে নানা ভাবনার কথা তুলে ধরেন তারা। জয় গোস্বামীর ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ থেকে দুটি লাইন, ‘বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো!’- ব্যবহার করা হয়েছে প্রথম পোস্টারে। অনুষ্ঠানে অতনু জয়া প্রসঙ্গে বলেন, ‘জয়া কাঁটাতার পেরিয়ে এপার বাংলায় (পশ্চিমবঙ্গ) অসাধারণ সব কাজ করছেন। তার সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। আমি মনে করি প্রসেনজিৎ-জয়া জুটি দুই বাংলাতেই গ্রহণযোগ্য হবে।’ জয়া বলেন, ‘পরিচালকের এমন প্রশংসা পাওয়া সৌভাগ্যের বিষয়। খুবই ভালো লাগছে অতনু ঘোষ আমার ওপর আস্থা রেখেছেন ভেবে।’ এদিকে চলতি বছরের শুরুতে ‘বিনিসুতোয়’-এ জয়া কাজ করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। এরপর জয়া শুটিং করছেন কলকাতার ‘ভূতপরী’তে। সুরিন্দর ফিল্মস ও কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিটির নাম ভূমিকায় থাকছেন জয়া আহসান।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ