Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইরফান নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত 
Monday March 19, 2018 , 2:35 pm
Print this E-mail this

চারপাশে থাকা মানুষগুলোর ভালবাসা আমাকে শক্তি জোগাচ্ছে – ইরফান

ইরফান নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শারীরিক অসুস্থতা নিয়ে যাবতীয় জল্পনা থামিয়ে অভিনেতা ইরফান খান নিজেই জানালেন,‘আমার নিউরোএন্ডোক্রিন টিউমার ধরা পড়েছে। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন তিনি’। কিছু দিন আগে আচমকাই টুইট করেছিলেন ইরফান, ভাল নেই। কোনও এক বিরল রোগে আক্রান্ত তিনি। অনুরোধ করেছিলেন, এ নিয়ে যেন গুজব না ছড়ায়। যদিও তাতে উল্টোটাই হয়েছিল। ইরফানের অসুস্থতা নিয়ে শুরু হয়ে যায় নানাবিধ জল্পনা। শেষে আজ ফের টুইট। ইরফান লিখেছেন, ‘অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাদের আরও পরিণত করে তোলে, ঠিক যেমনটা গত ক’দিন ধরে আমার সঙ্গে ঘটছে। জানতে পেরেছি আমার ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ হয়েছে। সত্যিই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমার চারপাশে থাকা মানুষগুলোর ভালবাসা আমাকে শক্তি জোগাচ্ছে। নিজের মনের জোরও রাখছি। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি। সবাইকে অনুরোধ, পাশে থাকুন।’




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন