Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইয়ুথ প্লান ফর সোসাইটি, বরিশালের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 
Friday August 2, 2019 , 11:10 am
Print this E-mail this

ইয়ুথ প্লান ফর সোসাইটি, বরিশালের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘‘সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, সুন্দর প্রাণ, প্রকৃতি সাজাই’’-এই স্লোগান নিয়ে ১ আগস্ট দুপুর ১২ টায় কাশীপুর হাইস্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে ইয়ুথ প্লান ফর সোসাইটি, বরিশালের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ কাশীপুর হাইস্কুল এন্ড কলেজ, মোঃ মামুন-আর-রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাস, সাইফুর রহমান মিরন, কাউন্সিলর ২৯ নং ওয়ার্ড বিসিসি, মোঃ ফরিদ আহমেদ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সভাপতি ইয়ুথ প্লান ফর সোসাইটি বরিশাল, মোঃ আল আমিনসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। গাছ লাগানোর পাশাপাশি দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং