Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইউএনও’র নির্দেশ অমান্য করে পিরোজপুর কাউখালীর বিদ্যালয়ে সমাবেশ 
Tuesday March 2, 2021 , 7:07 pm
Print this E-mail this

সরকারি নির্দেশ অমান্য করে সমাবেশ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ইউএনও’র নির্দেশ অমান্য করে পিরোজপুর কাউখালীর বিদ্যালয়ে সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকলেও ইউএনও ও উপজেলা শিক্ষা অফিসারের নিষেধ অমান্য করে ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করলেন প্রধান শিক্ষক। মঙ্গলবার উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। করোনা পরবর্তী সময়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্দেশে ওই সভা ডাকেন বলে জানান প্রধান শিক্ষক। ওই সমাবেশে উপস্থিত অভিভাবকদের সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে। শিক্ষার্থীদেরকেও ডেকে কাজ করানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে এলাকায় সমস্যা রয়েছে। কোন বিশেষ কারণের জন্য অভিভাবকদের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানিয়েছেন। জানাগেছে, উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি গঠনসহ নানা সমস্য নিয় দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। বর্তমানে বিদ্যালয়ের এডহক কমিটি রয়েছে। মঙ্গলবার ওই কমিটির নির্দেশে প্রধান শিক্ষক কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে সভার আয়োজন করেন। করোনাকালীন যেখানে বিদ্যালয় বন্ধ সেখানে সভা করার বিষটি নিয়ে এলাকায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়। খবর পেয়ে ইউএনও মোসা. খালেদা খাতুন রেখার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী সমাবেশ না করার নির্দেশ দেন। ওই নির্দেশনা উপক্ষো করে সমাবেশ করা হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক অবিনাশ বড়াল বলেন, আমাকে কমিটি নির্দেশ দিয়েছে সমাবেশ করার জন্য। কমিটির নির্দেশ অমান্য করলে চাকরি থাকবে না তাই সমাবেশ করতে বাধ্য হয়েছি। কেন সাদা কাগজে স্বাক্ষর নিলেন প্রশ্নের জবাবে বলেন, শুধু সাদা কাগজে না রেজুলেশন খাতায়ও নেওয়া হয়েছে। সবইতো বুঝেন এলাকার সমস্য নিয়েই কাজ করতে হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী বলেন, তিনি ছুটিতে রয়েছেন। এরপরেও ইউএনও মহোদয়ের নির্দেশ পেয়ে সমাবেশ না করার জন্য বার বার বলা হয়েছে। আমি ইউএনও মহোদয়ের কথা উল্লেখ করে বলেছি। প্রধান শিক্ষক সে কথারও কোন গুরুত্ব দেন নাই। এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসা. খালেদা খাতুন রেখা বলেন, খবর পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিয়ে নিষেধ করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে সমাবেশ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক