Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের 
Sunday March 12, 2023 , 6:39 pm
Print this E-mail this

প্রথমবারের মতো স্মরণীয় সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল সাকিব ব্রিগেড

ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : লো স্কোরিং ম্যাচ। তাতেই জমে থাকল রাজ্যের উত্তেজনা। বল হাতে বোলাররা করলেন দারুণ পারফরম্যান্স। ইংল্যান্ডকে আটকে রাখা গেল মাত্র ১১৭ রানে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ধারাবাহিক বিরতিতে উইকেট হারালেও শেষ হাসি সাকিবদের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। টানা দুই জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো স্মরণীয় সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল সাকিব ব্রিগেড। আগামী ১৪ মার্চ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। চট্টগ্রামে জয় দিয়ে শুরু। মিরপুরে এসে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উৎসব। রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় সাত বল হাতে রেখে, ১২০/৬।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি