Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আসন্ন কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পাড় করছেন মোঃ লাইকুজ্জামান মিন্টু তালুকদার 
Tuesday January 22, 2019 , 9:05 pm
Print this E-mail this

আসন্ন কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পাড় করছেন মোঃ লাইকুজ্জামান মিন্টু তালুকদার


মো: সজিব হোসেন ফরাজী : ‘‘তরুণরা গড়বে আগামীর কাউখালী, আমারা গড়বো পরিকল্পিত কাউখালী, আমারাই গড়বো উন্নত, আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধির কাউখালী’’-এই শ্লোগানকে সামনে রেখে কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, স্কুল,কলেজ, হাট-বাজার, পাড়া মল্লহায় গণসংযোগ করে বেড়াচ্ছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ’র মনোনয়ন প্রত্যাশী, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ’র সাধারন সম্পাদক মোঃ লাইকুজ্জামান মিন্টু তালুকদার। তাঁর সাথে একান্ত আলাপ আলোচনায় তিনি প্রতিবেদককে বলেন, ‘‘শেখ হাসিনার নির্দেশ, তরুণরা গড়েবে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’’, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার এই শ্লোগান আমাকে নির্বাচন করতে উদ্বুদ্ধ করেছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিানার এই শ্লোগানকে কাউখালী উপজেলার মাটিতে রুপান্তর করতে আমি কাউখালী উপজেলা আওয়ামী পরিবারের সকল সদস্যদের একসাথে নিয়ে কাউখালী উপজেলাবাসীর মন জয় করতেও সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, রাজনীতিতে নেতৃত্বের গুনগত ও ইতিবাচক পরিবর্তনে এবং কাউখালী উপজেলাবাসীর আশা আকাংঙ্খা অর্জনে এখন তরুণ নেতৃত্ব আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তরুণরা এখন আর পিছিয়ে থাকতে চায় না, তারা নির্ভরশীল নয় নির্ভরতা হতে চায়। তারুণ্যের এই অদম্য শক্তির মাধ্যমে আমি পিছিয়ে থাকা কাউখালী উপজেলাকে একটি পরিকল্পিত উন্নত আধুনিক ও সমৃদ্ধির কাউখালী উপজেলায় পরিণত করতে চাই। কারন দূর্নিতিবাজদের প্রশ্রয় ও সহনশীলতার অভাব এ সবকিছইু বন্ধ কিংবা ধ্বংস করতে পারে একমাত্র তরুণ নেতৃত্বই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র চেতনায় উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ ২৫ বছর যাবৎ কাউখালী উপজেলা আওয়ামীলীগের সকল আদেশ-নির্দেষ মেনে চলেছি এবং বিভিন্ন দায়িত্বে থাকা অবস্থায় সংগঠনকে সুসংগঠিত করেছি। গত চার দলীয় জোট সরকারের আমলে হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি, জননেত্রী দেশরত্ন শেখ হাসিানা ঘোষিত রূপকল্প ২০২১ ও নির্বাচনী ইশতেহার ‘‘গ্রাম হবে শহর’’ বাস্তবায়নে সততার সাথে আমার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন সংগঠন আমাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলে আমি কাউখালী উপজেলা আওয়ামীলীগ ও সহোযোগী সংগঠনের সকল নেতা-কর্মী এবং কাউখালী উপজেলার সর্বস্তরের জনগনের দোয়া, আশির্বাদ, ভালোবাসা এবং সমর্থনের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত হবো বলেও আমার দৃঢ় বিশ্বাস।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা