Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আবারও গিনেস বুকে নাম লেখালেন বরিশাল বিএম কলেজের ছাত্র জুবায়ের 
Friday October 16, 2020 , 6:21 pm
Print this E-mail this

ঝালকাঠির জালাল আহম্মদ ও রোকসানা আহম্মদ দম্পতির চার ছেলে সন্তানের মধ্যে সবার ছোট জুবায়ের

আবারও গিনেস বুকে নাম লেখালেন বরিশাল বিএম কলেজের ছাত্র জুবায়ের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট :  ‘নেক থ্রো অ্যান্ড ক্যাচ’ ক্যাটাগরিতে অর্থাৎ কাঁধ দিয়ে ফুটবলকে শূন্যে ভাসিয়ে আবার কাঁধের ওপর নিয়ে আসার ফ্রি স্টাইলে ৩০ সেকেন্ডে ৩৩ বার তা করে দ্বিতীয় বারের মতো গিনেস বুকে নাম লিখিয়েছেন ঝালকাঠির জুবায়ের। ২০ সেপ্টম্বর গিনেস বুক কর্তৃপক্ষ জুবায়েরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই রেকর্ড ছিলো ইন্ডিয়ার তরুণ কুমার নামের একজনের। তার রেকর্ড ছিল ৩০ সেকেন্ডে ২৯ বার। এর আগে, জার্মানির এক যুবকের ৬০ সেকেন্ডে ৬২ বার বল শূন্যে ভাসানো রেকর্ড ভেঙে যুবায়ের ৬০ সেকেন্ডে ৬৫ বার তা করে প্রথম গিনেজ বুকে নাম লেখান ঝালকাঠি জেলা সদরের মসজিদ বাড়ি রোড এলাকার বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়ের (২২)। বিশিষ্ট ঠিকাদার জালাল আহম্মদ ও রোকসানা আহম্মদ দম্পতির চার ছেলে সন্তানের মধ্যে সবার ছোট জুবায়ের। জুবায়েরের বাবা জালাল আহম্মদ বলেন, ‘খেলাধূলা করে দেশে খুব বেশি সাফল্য পাওয়া যায় না। এমন ধারণা থেকেই ছেলেকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে বলি। এখন সে দ্বিতীয়বার বিশ্বরেকর্ড করেছে। এ থেকে কী হবে জানি না। তবে চাই সে করুক। পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাক।’




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম