Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আচরণবিধি লঙ্ঘনে মমতাজকে শোকজ 
Saturday December 16, 2023 , 6:10 pm
Print this E-mail this

সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা

আচরণবিধি লঙ্ঘনে মমতাজকে শোকজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কিমিটি। শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনী তদন্ত কমিটি হিসেবে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে শোকজ করেন। এতে বলা হয়, আপনি সংসদীয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের তিন সপ্তাহ আগে হওয়ায় তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন। আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হবেন অথবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেবেন।




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ