Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আচরণবিধি ‘না মানায়’ প্রতিমন্ত্রী-সাবেক মন্ত্রীসহ ২১ জনকে শোকজ 
Thursday November 30, 2023 , 10:31 pm
Print this E-mail this

প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচারাণা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত

আচরণবিধি ‘না মানায়’ প্রতিমন্ত্রী-সাবেক মন্ত্রীসহ ২১ জনকে শোকজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ‘না মানায়’ প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রীসহ ২১ জন সম্ভাব্য প্রার্থীকে শো-কজ ও তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের সমন্বয়ে ৩০০ আসনে গঠিত ৩০০টি কমিটি কাজ করছে। নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্তৃক পাঠানো তথ্য একীভূত করে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ খবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সংস্থাটির সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, যে সব সম্ভাব্য প্রার্থীকে শোকজ-তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-গাজীপুর-২ আসনের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-১৯ আসনের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, নাটোর-৩ আসনের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, গাজীপুর-৫ আসনের প্রার্থী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী (ক্রিকেটার) সাকিব আল হাসান, ঢাকা-৬ আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন এবং নারায়ণগঞ্জ-১ আসনের একজন। এছাড়াও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান, পটুয়াখালী-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিববুর রহমান, রংপুর-৩ আসনে তুষার কান্তি মন্ডল আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী, লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন খান,  মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নাটোর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনু এবং চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দারকে (ছেলুন) শো-কজ করা হয়েছে।ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ৩০ টি দল ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে মোট দুই হাজার ৭৪১টি মনোনয়নপত্র জমা পড়েছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময় ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।




Archives

Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!