Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসহায় হতদরিদ্রের এাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ভোলার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন 
Thursday April 2, 2020 , 3:18 pm
Print this E-mail this

করোনা সংক্রামণ ঠেকাতে সবাইকে যার যার ঘরে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে

অসহায় হতদরিদ্রের এাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ভোলার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় করোনা আতঙ্কে অসহায় গরিব কর্মহীন ঘরবন্দী হয়ে পড়া মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) সকাল ১১ টার সময় ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক’র নেতৃত্বে ভোলার বাপ্তা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের অসহায় গরিব কর্মহীন দিন আনে দিন খায় রিক্সাচালক ও দিন মজুর মানুষগুলোর মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য পৌঁছে দেন। এসময় জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বলেন, করোনা সংক্রামণ ঠেকাতে সবাইকে যার যার ঘরে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যের অভাবে ঘর থেকে কেউ যেন বের না হয়, তাই তাদের জন্য তালিকা করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেক উপজেলায় ১ হাজার সহ ভোলা ৭ উপজেলায় ৭ হাজার ও পৌর সভায় ২ হাজার করে মোট ১০ হাজার পরিবারের লিস্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫কেজি আলু, ২ কেজি ডাল বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়। পর্যায়ক্রমে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ আরো দেওয়া হবে। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ সক্রমনে যারা কাজ করতে পারছেন না সরকার তাদের পাশে আছে তাদের জন্য সরকার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে অনেক খাদ্যে মজুত আছে আপনাদের চিন্তার কোন কারণ নেই। করোনা বিষয় জেলা প্রশাসক বলেন, ভোলায় কোন করোনা আক্রান্ত নেই, কোন রুগী আইসোলেশনেও নেই। এই পর্যান্ত হোমকোয়ারেন্টাই ছিল ৪১৯ জন। হোমকোয়ারেন্টাই থেকে রিলিজ পেয়ে গেছে১৮৯ জন আর বাকি যে কয়েকজন আছে তারাও রিলিজ পেয়ে যাবে, ইনশাল্লাহ। তিনি আরো বলেন, ঢাকা থেকে ভোলায় যারা এসেছে তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন ১৪ দিন হোমকোয়ারেন্টাই থাকেন। ভোলায় আল্লাহ্’র রহমতে জ্বর সর্দি, কাঁশি কম। এখানকার জনগন অনেক ভালো আছে। করোনার ভাইরাস নিয়ন্ত্রনে ভোলার সকল জনগন যেন ঘরে থাকে, সেটি নিশ্চিত করতে জেলা প্রশাসক বলেন, ভোলায় নৌবাহিনী, জেলা পুলিশ, জেলা প্রশাসন স্বস্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভোলায় ঔষুধ ও নিত্যে প্রয়োজনীয় দোকান বাদে সকল দোকান পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়ক মহা সড়কগুলোতে নৌ বাহিনী পুলিশ, জেলা প্রশাসন মহড়া দিচ্ছে। যেখানে জনগনের সমগম দেখা যাচ্ছে সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে প্রশাসন। তিনি আরো বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, জনগনকে সরকারের নির্দেশ মোতাবেক সরকারের নির্দেশ না দেওয়া পর্যান্ত হোমকোয়ারেন্টাই রাখা। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক ও ভোলা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মিজুনুর রহমান, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আঃলীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ সহ বাপ্তা ইউনিয়ন পরিষদ সচিব শ্যামল সহ প্রমুখ।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক