Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী 
Wednesday August 5, 2026 , 5:10 pm
Print this E-mail this

জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সংবর্ধনা স্মারক প্রদান

অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যারা জুলাই গণ-অভ্যুত্থানের মাহাত্ম্য বোঝে না, তারা মূলত এ দেশের মানুষকে ভালোবাসে না। আবু সাঈদ, ওয়াসিমসহ অসংখ্য শহিদের রক্তের বিনিময়েই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে রাজপথ থেকে হটানো সম্ভব হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই সংবর্ধনা ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় নগরীর আমতলা মোড় এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। জহির উদ্দিন স্বপন বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আইন, বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে পুরো দেশে অবৈধ রাজত্ব কায়েম করেছিল। আমরা কোনো ভেদাভেদ না রেখে সকলকে নিয়ে একটি সুন্দর ও নতুন বাংলাদেশ গড়তে চাই।’ সবার সম্মিলিত চেষ্টায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে ২০ মিনিটের একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ওপর তৎকালীন সরকারের চালানো দমনপীড়নের সেই হৃদয়বিদারক দৃশ্য দেখে উপস্থিত অতিথিরা অশ্রুসিক্ত হয়ে পড়েন। বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন-মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফরিদ, এনসিপি নেতা আনোয়ার হোসেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধা সাব্বিরসহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং