Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অমিত শাহ’র মন্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার 
Monday September 23, 2024 , 7:47 pm
Print this E-mail this

আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ

অমিত শাহ’র মন্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাম্প্রতিক ঝাড়খন্ড সফরে বাংলাদেশি নাগরিকদের নিয়ে করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা নোটে এ প্রতিবাদ জানায়। নোটে চরম অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় আরও জোর দিয়েছে যে, প্রতিবেশী দেশের দায়িত্বশীল নাগরিকদের অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ। সেখানে তিনি ভাষণও দেন। এ সময় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট