Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অভিনয়ের জন্য কোন পারিশ্রমিক নেন না আমির খান! 
Sunday August 5, 2018 , 8:17 pm
Print this E-mail this

ছবির প্রযোজকের সঙ্গে লভ্যাংশ প্রাপ্তির চুক্তি থাকে আমিরের

অভিনয়ের জন্য কোন পারিশ্রমিক নেন না আমির খান!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কারও পারিশ্রমিক ৫ কোটি, আবার কারও ১০ কোটি। সিনেমার জন্য বলিউড অভিনেতাদের পারিশ্রমিক এমনই আকাশ ছোঁয়া। যে যত বড় তারকা, তার সঙ্গে পারিশ্রমিকের হিসাব তত বেশি। কিন্তু এই দলে নেই বলিউডের পারফেকশনিস্ট। কারন আমির খান সিনেমার জন্য কোনও পারিশ্রমিকই নেন না। আসলে সিনেমা করতে পারিশ্রমিক দাবি না করলেও, ছবির প্রযোজকের সঙ্গে লভ্যাংশ প্রাপ্তির চুক্তি থাকে আমিরের। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, “অভিনয়ের জন্য কোন অর্থ তিনি দাবি করেন না। তবে ছবির একটি লভ্যাংশ নেন। ছবি ফ্লপ হলে তিনি কিছুই পান না।” উল্লেখ্য, আমরা সকলেই জানি আমির মানেই ছবির ব্যবসা একশ কোটির গন্ডি পার হয়ে যাবে। তাই আমির খানের প্রতি সিনেমা থেকে যে বেশ ভালই আয় তা বুঝতে কারও অসুবিধা নেই। আসলে সত্যিই তিনি পারফেকশনিস্ট। কাজের সঙ্গে সঙ্গে মগজেরও। যেখানে পারিশ্রমিক নিয়ে অন্য নায়কের সঙ্গে দর কষাকষি চলে প্রযোজকদের। যেখানে ঠাণ্ডা মস্তিষ্কে বাজিমাত করেন তিনি। আমির জানান, “আমার প্রথম টাকা আসে যখন পুরোপুরি ছবি তৈরির খরচ অতিক্রম হয়। নির্মাতা ও সকলের পাওনা মিটে যাওয়ার পর আমার নাম আসে। ছবির লাভের একটা বড় অংশ নিই। আমি এভাবেই কাজ করি। আমার মনে হয়, নির্মাতারাও আমার পন্থায় খুশি।”

সূত্র : বাংলাদেশ প্রতিদিন




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ