Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন 
Thursday November 14, 2019 , 11:15 am
Print this E-mail this

অবশেষে বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবশেষে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী কবি গুলতেকিন খান। তিনি অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন বলে জানা গেছে। একটি সূত্র জানায়, দুই সপ্তাহ আগে ঢাকায় ছোট পরিসরে গুলতেকিনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরই গুলতেকিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। দুই সপ্তাহ পর ফিরে বন্ধু-বান্ধবসহ সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবেন। গুলতেকিন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী ছিলেন। হুমায়ূন শাওনকে বিয়ে করার আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর সন্তানদের নিয়েই জীবন কাটছিল গুলতেকিনের। সূত্র আরও জানায়, গত সাত থেকে আট বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এ বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সখ্যতা থেকে প্রেমে গড়ায়। নিয়মিত সন্তানদের নিয়েও আফতাব আহমেদের সঙ্গে তার সুন্দর সময় কাটতে থাকে। এদিকে আফতাব আহমেদের সঙ্গে ১০ বছর আগে তার ব্যারিস্টার স্ত্রীর বিচ্ছেদ ঘটে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন। গত ২৫ অক্টোবর গুলতেকিন তার ফেসবুক পেজে যৌথ ঘোষণা শিরোনামে ‘এবার বাতাস উঠুক তুফান ছুটুক’ স্ট্যাটাস দেন। এতে তার প্রিয়জনরা তাকে অভিনন্দিত করেন এবং তার ভালোবাসাময় জীবনের শুভকামনা করে অসংখ্য মন্তব্য করেন। প্রসঙ্গত, ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক হুমায়ূন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতেকিন। পরে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে এক পুত্রসহ তিন কন্যা সন্তান রয়েছেন। ২০১২ সালে হুমায়ূন আহমেদ ক্যান্সারের সঙ্গে লড়াই করে ইন্তেকাল করেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা আর অভিনন্দন।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং