Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে খোঁজ মিলেছে স্কুলছাত্র সৌরভ দাস শানের 
Wednesday May 6, 2026 , 5:10 am
Print this E-mail this

শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পড়ে পড়েছিল সৌরভ দাস শান

অবশেষে খোঁজ মিলেছে স্কুলছাত্র সৌরভ দাস শানের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী স্কুলছাত্র সৌরভ দাস শানকে অবশেষে উদ্ধার করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত প্রায় ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের একটি স্থান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে। শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পড়ে পড়েছিল সৌরভ দাস শান। বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। শানকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় তার পরিবারে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। উল্লেখ্য, মায়ের ফোন থেকে বিকাশের টাকা তুলে খিচুরি কিনতে রাতে বাসা থেকে বের হয় কালেক্টর স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র শান। পরপর দুই ধাপে বাটন মোবাইল ও স্মার্ট ফোন উদ্ধার করে পুলিশ। কিন্তু শানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রহস্যজনকভাবে ফোন পাওয়া যায় ভাটিখানা স্কুল মাঠে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম