প্রচ্ছদ » স্লাইডার নিউজ » অবশেষে কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করতে চলেছেন মিথিলা
Tuesday November 19, 2019 , 12:19 pm
অবশেষে কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করতে চলেছেন মিথিলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সম্পর্কের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসছে বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি। এর আগে, সৃজিতের সঙ্গে মিথিলার কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ডালাপালা মেলে। কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা।