Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অতিরিক্ত ডিআইজি হলেন আরও ১৪০ কর্মকর্তা 
Tuesday November 7, 2023 , 2:19 pm
Print this E-mail this

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি

অতিরিক্ত ডিআইজি হলেন আরও ১৪০ কর্মকর্তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন আরও ১৪০ কর্মকর্তা। তাদের সবাইকে সুপার নিউমারারিতে গ্রেড-৪ এ পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান পুলিশের ১২ কর্মকর্তা। সুপার নিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্রে উল্লেখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপার নিউমারারি পদের বিপরীতে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলো। যে কর্মকর্তারা মিশন, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত, তারা মূল কর্মস্থলে যোগ দেওয়ার পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগ দেওয়ার তারিখের আগের কোনো আর্থিক সুবিধা পাবেন না। এতে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীরা পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃষ্টির তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা