Current Bangladesh Time
রবিবার জুলাই ২৬, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী 
Thursday June 25, 2026 , 1:41 pm
Print this E-mail this

আটকে আছে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানসহ শিক্ষক নিয়োগ

শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী


মুুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, দেশে মোট ৭৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৫ হাজার শিক্ষকের নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি পদগুলোতেও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বিভিন্ন মামলার কারণে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানসহ গুরুত্বপূর্ণ কিছু পদে নিয়োগ কার্যক্রম বিলম্বিত হচ্ছে। বৃহস্পতিবার (জুন ২৫) বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল; বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।‎ এহসানুল হক মিলন বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিলুল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, ডিআইজি মোস্তাফিজুর রহমান, উজিরপুর-২ আসনের সংসদ সদস্য এস এম সরফুদ্দিন সেন্টু, বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




Archives

Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
Image
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত