Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রোজার আগে বাড়ল চিনির দাম, খুচরা প্রতি কেজি ১৬০ টাকা 
Thursday February 22, 2024 , 9:31 pm
Print this E-mail this

খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা

রোজার আগে বাড়ল চিনির দাম, খুচরা প্রতি কেজি ১৬০ টাকা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কেজি প্রতি ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলে চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন। এখন থেকে কর্পোরেশনের ৫০ কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয়মূল্য ১৫০ টাকা (এক কেজি) ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (এক কেজি) নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ